শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে তেলবাহী ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তনু (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামস্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে একই দিকগামী দ্রুত গতিতে ছুটে যাওয়া অপর একটি তেলবাহী ট্রাককে অতিক্রম করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটির সাথে সংঘর্ষ হয়।পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।তাদের অবস্থা অবনতি হওয়ায় হাসপাতালের জুরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর রেফার্ড করেন।পরবর্তীতে তেলবাহী ট্রাকটির চালক দ্রুত ঘটনাস্থল হতে ট্রাক চালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঘটনাটি শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সংবাদ পাওয়া মাত্রই নাকোল ক্যাম্পকে অবগত করলে তেলবাহী ট্রাকটি আটক করে ক্যাম্প হেফাজতে রাখেন।
পরবর্তীতে রাতে চিকিৎসাধীন অবস্থায় তনু (২০) নামের ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়।তনু মাগুরা সদর থানার কছুন্দী গ্রামের সুকেন্দ্রনাথের পুত্র। অপর আরোহী অভি একই এলাকার কার্তিক বিশ্বাসের পুত্র।অভি ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। সকালে তনু নামের একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি।অন্যদিকে তেলবাহী ট্রাকটি নাকোল ক্যাম্প হেফাজতে রয়েছে।
দৈনিক পুনরুত্থান / মোঃ রাশিদুল ইসলাম
- বিষয়:
- শ্রীপুরে* সড়ক,দুর্ঘটনায়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: