জাতীয় পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৬ খ্রি. মঙ্গলবার :
ফরিদপুরের মধুখালীর মোঃ মনিরুল ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন।
৫ অক্টোবর ২০২৬খ্রি.সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রনালয়ের বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে ফরিদপুরের মধুখালী উপজেলার মাধ্যমিকে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (রসায়ন) মনিরুল ইসলাম জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মননা গ্রহণ করেন। এর আগে মনিরুলল ইসলাম ২০২৪সালে শিক্ষক দিবসে মাধ্যমিকে শ্রেণি গুণী শিক্ষক হিসেবে ঢাকা বিভাগীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত হন।
শিক্ষক মনিরুল ইসলাম উপজেলার কোরকদী ইউনিয়নের মোহাম্মদ আলী ও মাতা শাহিনা আক্তারের পুত্র। বৈবাহিক জীবনে স্ত্রী শরীফা তামান্না ও তাদের একমাত্র পুত্র সন্তান রয়েছে। শিক্ষক মনিরুল ইসলাম ফরিদপুর খেলাঘর এর সভাপতি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলতাব হোসেনের জামাতা। তার এই কৃতিত্বে মধুখালী উপজেলা শিক্ষক সমিতি ও খেলাঘর ফরিদপুর অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: