ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বর (৬০) নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিদ্দিক মাতুব্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের জহুর মাতুব্বরের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কোর্টপাড়া এলাকা থেকে সিদ্দিক মাতুব্বরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য বিষয় যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: