আলফাডাঙ্গায় প্রবাসী সোলায়মান আহমেদের ঈদ উপহার
আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রায় ৩ শত অসহয় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এক পরিবারের উদ্যোগে এই ঈদ উপহার (যাকাত) বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার ৫টি মাদ্রাসা এতিমখানায় মাদ্রাসায় যাকাতের অর্থ নগদ সহায়তাও প্রদান করা হয়েছে।
জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আমেরিকা প্রবাসী সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান আহমেদের পরিবারের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। তাঁর পুত্র মারুফ আহমেদ ও পুত্রবধূ জিয়ান মারুফের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত।
এ ছাড়া উপজেলার ৫টি এতিমখানায় মাদ্রাসায় নগদ সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসা ও এতিমখানা, মিঠাপুর দারুর সুন্নাহ গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা, বাঁকাইল দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা, ইছাপাশা কাদিরিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা এবং জাটিগ্রাম আসতানা মাদ্রাসা ও এতিমখানা।
সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ এ সহায়তার জন্য প্রবাসী সোলায়মান আহমেদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে সোলায়মান আহমেদ বলেন ঈদুল ফিতরের দিন পর্যন্ত পর্যায়ক্রমে শাড়ি,লুঙ্গিনগদ অর্থ বিতরণ অব্যাহত থাকবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: