• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 'হামলায়' রাশিয়ার নিন্দা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০২ এএম;
বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 'হামলায়' রাশিয়ার নিন্দা

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে "ক্ষেপণাস্ত্র হামলার" ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে, বিদ্যুৎ কেন্দ্রে একটি প্রজেক্টাইল আঘাতের খবর দিয়েছে ইরান।

সংস্থাটি আরও জানায়, এই ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হননি। তবে তারা সতর্ক করে বলেছে যে, এমন হামলা তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি করতে পারে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, "বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে, সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এই দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য ক্ষেপণাস্ত্র হামলার আমরা তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও জানান যে, বিদ্যুৎ কেন্দ্রে এখনও কর্মরত রুশ নাগরিকদের বিষয়ে রাশিয়া আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিল। সূত্র: বিবিসি

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন