• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেরুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৪ পিএম
আলফাডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের সংবাদ সম্মেলন

মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে জাহাজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে তিনি ষড়যন্ত্র হিসেবে দাবি করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে আলফাডাঙ্গায় কামারগ্রাম  নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে দোলন বলেন, সংবিধান, আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে তাঁর প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, আদালতের সিদ্ধান্ত তাঁর প্রতি অবিচার এবং এটি স্বাধীনতা বিরোধী চক্রের গভীর ষড়যন্ত্র ফলশ্রুতি। 

দোলন জানান, তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাবেন। কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে তার ভূমিকা ও করণীয় বিষয়ে ৮ ফেব্রুয়ারি রবিবার আনুষ্ঠানিক ভাবে  চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।  

উল্লেখ্য দোলনের বিরুদ্ধে এক ব্যক্তির আবেদনের ফলে আদালত তাঁর প্রার্থীতা বাতিল ঘোষনা করেন। 

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন