শ্রীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এক নেতাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।বুধবার রাতে উপজেলার আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নেতা শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ কৃষি বিষয়ক সম্পাদক ও আমলসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ ফারুক শেখ।
পুলিশ সূত্রে জানা যায়,শ্রীপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফারুক শেখ পুলিশ তদন্তে মাগুরা সদর থানার মামলার আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নৈরাজ্য সৃষ্টি, নাশকতা,বিভিন্ন অসামাজিক কার্যকলাপ,ভিডিও কনফারেন্স জুম মিটিংয়ে অংশগ্রহণের সাথে জড়িত রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান,গতরাতে বিলনাথুর এলাকা হতে তাকে আটক করা হয়েছে। মাগুরা সদর থানার মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: