• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. আবহাওয়া / পরিবেশ

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৮ পিএম;
ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হতে পারে আগামী ২০ বা ২১ মার্চ। এক মাস সিয়াম সাধনার পর খুশির এই ঈদে কালবৈশাখী ঝড় হানা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঈদুল ফিতরের দিন দেশের বেশ কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঈদের আগে-পরে আবহাওয়া ভালো থাকলেও আগামী ২০ ও ২১ মার্চ বৃষ্টি তুলনামূলক বেশি হবে। এ সময়ে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরো জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাংশে ঈদের দিন কালবৈশাখী তাণ্ডব চালাতে পারে। 

এদিকে আগামীকাল বুধবার (১৮ মার্চ) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন