আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা একই পরিবারে আহত ৩
ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
শনিবার (১৪ মার্চস ২০২৬) সকাল ১০টায় উপজেলার টগরবন্ধ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, কুমুরতিয়া গ্রামের তারা শেখ তার ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করে পাসের গোবিন্দ বিশ্বাসের ধনিয়া ক্ষেতে ফেলে রাখে। গোবিন্দ বিশ্বাস তার ক্ষেতে এই অবস্থা দেখে প্রতিবাদ করলে মোঃ তারা শেখ লোকজনসহ লাঠিসোটা নিয়ে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে গিয়ে তার উপর হামলা করে। এসময় তার স্ত্রী মলিনা বিশ্বাস ও তার মেয়ে রুপালি বিশ্বাস (৫ মাসের অন্তঃসত্ত্বা) গোবিন্দকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরকেও মারধর করে আহত করে । আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
আহত গোবিন্দ বিশ্বাস (৫০) স্ত্রী মলিনা বিশ্বাস (৪০) ও ৫ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে রুপালি বিশ্বাস (২২)। এর মধ্যে মলীনা বেগম আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহত রুপালি বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গোবিন্দ বিশ্বাস বাদি হয়ে তারা শেখের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আবুল হাসনাত খান জানান অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: