• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগষ্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৯ পিএম;
পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি:

 

পঞ্চগড়ে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপস এবং সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু এবং পঞ্চগড় জেলা জজ কোর্টের সাবেক জিপি এম এ বারি।
আলোচনা সভা শেষে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সাংগঠনিক ভিত্তি মজবুত করার তাগিদ দিয়ে বলেন, “আসন্ন দিনে দল ও দেশের স্বার্থে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে গড়ে তুলতে হবে।”
র‍্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন