• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. আইন ও আদালত

খানসামায় অবৈধ দখল উচ্ছেদে ২ দিনের আল্টিমেটাম ইউএনওর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৬ পিএম;
খানসামায় অবৈধ দখল উচ্ছেদে ২ দিনের আল্টিমেটাম ইউএনওর

নুর-আমিন, দিনাজপুর (বীরগঞ্জ ও খানসামা):

 

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ দখলদারদের আগামী দুই দিনের মধ্যে জায়গা ফাঁকা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

বুধবার (১৮ জুন) সকালে আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার শাপলা চত্বর ও যাত্রী ছাউনির সামনে অবৈধভাবে বসানো দোকানপাট পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, সংশ্লিষ্ট ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী। পাশাপাশি জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, “শাপলা চত্বর ও যাত্রী ছাউনির সামনে অবৈধভাবে দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা আগামী দুই দিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা ফাঁকা না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সরকারি জায়গা দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। নিয়মের বাইরে কেউ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা মনে করছেন, অবৈধ দখল উচ্ছেদ হলে পাকেরহাট এলাকার যান চলাচল ও যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। আবার অনেকেই বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ইউএনও এই বিষয়ে বারংবার ব্যর্থ হয়েছেন, এবারও ব্যর্থই হবে। এই সিন্ডিকেট কোনো ইউএনও ভাঙতে পারেনি, এবারও পারবে না।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন