পঞ্চগড় রিপোর্টার্স কমিটি' সভাপতি বাদশা ও সাধারণ সম্পাদক জয়
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুসংহত করার লক্ষে আনুষ্ঠানিকভাবে ‘পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি’ গঠন করা হয়েছে। (১৩ এপ্রিল) সোমবার জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ ডিজার হুসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস ও দৈনিক পুনরুত্থান -এর জেলা প্রতিনিধি মাহামুদুল ইসলাম জয়। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিযান নিউজ টিভির সুকুমার বাবু দাস।
নবনির্বাচিত সভাপতি মোঃ ডিজার হসেন বাদশা তার বক্তব্যে বলেন, “পঞ্চগড়ের সাংবাদিকদের এক ছাতার নিচে আনার জন্য এই কমিটি একটি মাইলফলক। আমরা সবাই একসাথে কাজ করে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবো।”
সাধারণ সম্পাদক মাহামুদুল ইসলাম জয় বলেন, “এই সংগঠন কেবল একটি কমিটি নয়, এটি সাংবাদিকদের অধিকার রক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে পেশাগত মান উন্নয়নে নিরলস সচেষ্ট থাকবো।”
সাংগঠনিক সম্পাদক সুকুমার বাবু দাস তার প্রতিক্রিয়ায় বলেন, “সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে আমরা মাঠপর্যায়ে কাজ করবো। নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে এই কমিটিকে একটি আদর্শ সংগঠনে রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সভায় উপস্থিত অন্যান্য সাংবাদিক ও সদস্যরা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও শুভকামনা জানান। তারা আশা প্রকাশ করেন যে, এই কমিটির মাধ্যমে জেলার সাংবাদিকতা আরও বস্তুনিষ্ঠ এবং গতিশীল হবে। সভা শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পঞ্চগড়* রিপোর্টার্স,কমিটি'
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: