ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট, ইউএনও অবরুদ্ধ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে সিলমারা ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। গতকাল সোমবার উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং বিক্ষোভ চলছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে এসে কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরে দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে। ব্যালটগুলোর মধ্যে দুটি ছিল ধানের শীষ প্রতীকের পক্ষে সিলমারা, দুটি ‘হ্যাঁ’ ও দুটি ‘না’ ভোট দেওয়া। বিষয়টি তাত্ক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা প্রশাসনকে অবহিত করেন। ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
ইউএনও বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ হয়ে পড়েন। বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন স্থানীয়রা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ভোটকেন্দ্রে* সিলমারা,ব্যালট
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: