• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগষ্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

এজাহার প্রত্যাহার করলেন ঢাবিতে মারধরের শিকার পাভেলের মা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৪ পিএম;
এজাহার প্রত্যাহার করলেন ঢাবিতে মারধরের শিকার পাভেলের মা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার শিক্ষার্থী রাহিদ খান পাভেলের মা শাহবাগ থানায় করা এজাহারটি প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রাতে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশনস) ও ভুক্তভোগীর মা পারভীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল সোমবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা পারভীন আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি এজাহার জমা দেন। ওই এজাহারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখসহ আরো ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।

তবে ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযোগটি প্রত্যাহার করা হলো, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পাভেলের মা বা পরিবার।

ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র। গত সোমবার ভোররাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে মারধর করা হয়। পরে তাকে শাহবাগ থানার সামনে রেখে যায় অভিযুক্তরা।

পাভেলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা এই মারধরের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন