আত্রাইয়ে মদপানে ১জনের মৃত্যু তিনজন হাসপাতালে
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসব উপলক্ষে মদপানে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুত্বর অসুস্থ্য অবস্থায় আরো তিন যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে। নাইম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
নাইম ইসলামের ভগ্নিপতি আরিফুল ইসলাম জানান, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে আজ (বুধবার) বেলা ১০টা নাগাদ নাইমসহ ওই গ্রামের আরো তিন হিন্দু যুবক স্পিরিটের বোতলে করে মদপান করে। এরপর তারা অসুস্থ্য হয়ে পরলে তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নাইম ইসলাম বিকেল ৫টা নাগাদ মারা যায়। এছাড়া ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩),সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র(২৬) গুরুত্বর অসুস্থ্য অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিখিৎসাধীন রয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,মদপানে অসুস্থ্য অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে এমনটি শুনেছি। রাত পৌনে আটটা নাগাদ এরিপোর্ট লেখার সময় বিষয়টি ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক পুনরুত্থান / মো: গোলাম মোরশেদ
- বিষয়:
- আত্রাইয়ে* মদপানে,১জনেরমৃত্যু
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: