ক্যাপ্টেন গণী উল আজমের সঙ্গে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক টোটনের শুভেচ্ছা বিনিময়
পটুয়াখালী প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (সমন্বয়) এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) পরিচালক (বাণিজ্যিক), অতিরিক্ত সচিব পদমর্যাদার ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
সাম্প্রতিক এক সৌজন্য সাক্ষাতে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম এবং অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন পরস্পরের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: