• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

বিপন্ন মানুষের পাশে বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ: তেঁতুলিয়ায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৮ পিএম;
বিপন্ন মানুষের পাশে বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ: তেঁতুলিয়ায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ:

 

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তিনি সরাসরি ভাঙনকবলিত এলাকায় পৌঁছে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক দুর্ভোগের কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় এলাকাবাসী নদীগর্ভে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কার কথা এমপির কাছে তুলে ধরেন। পরে তিনি ট্রলারযোগে তেঁতুলিয়ার ভাঙনকবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, "নদীভাঙন রোধে আমি অতীতেও সচেষ্ট ছিলাম। তেঁতুলিয়ার ভাঙন থেকে সাধারণ মানুষের বসতভিটা ও সহায়-সম্পদ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।"

তিনি আরও বলেন, "ভাঙন রোধে স্থায়ী সমাধান অত্যন্ত জরুরি। এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়া হবে।"

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস. ডি. আবদুল্লাহ শিবলী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু তাহেরসহ স্থানীয় জামায়াত ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন