মাগুরায় চাঞ্চল্যকর শাকের হত্যা ও ১৫০ ভরি সোনা ডাকাতি: স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার
পুনরুত্থান ডেস্ক :
মাগুরায় চাঞ্চল্যকর যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও ১৫০ ভরি সোনা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম জাহিদ এবং সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নেয়।
এর আগে ঢাকা থেকে গোলাম জাহিদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অন্যদিকে সোনা ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া মারুফ হোসেনের তথ্যের ভিত্তিতে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়েছে। নিহত শাকের হোসেনের স্ত্রী বাদী হয়ে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করেছিলেন।
দুটি পৃথক ও আলোচিত ঘটনায় দুই নেতার গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের খবরটি মাগুরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: