‘আমির হামজা জামায়াতের দুঃখ’
‘আমির হামজা জামায়াতের দুঃখ’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ তাদের জোটসঙ্গী ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দেওয়া ওই ফেসবুক পোস্টে আমির হামজাকে জামায়াতে ইসলামীর জন্য ‘দুঃখ’ হিসেবে অভিহিত করেছেন এনসিপি নেতা।
ফেসবুক পোস্টে এনসিপি নেতা তাহসিন রিয়াজ লিখেছেন, ‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।’
জোটসঙ্গী একজন সংসদ সদস্যকে নিয়ে দেওয়া এনসিপি নেতার ওই মন্তব্য নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার দেওয়া বক্তব্যের একটি দেড় ঘণ্টার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে শোনা যায়, প্রথমবারের মতো নির্বাচিত এমপি আমির হামজা সংসদে তার পাশে বসা নারী এমপিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের প্রসঙ্গ টেনে তাদের শারীরিক গঠন নিয়ে কটূক্তি করেন। ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়টির প্রতিবাদে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল বুধবার রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে আমির হামজার মন্তব্যের প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
তিনি লেখেন, আমির হামজার মতো মিসোজিনিস্ট লোক কীভাবে জনপ্রতিনিধি হয় আমি বুঝি না। কতটা নীচ মানসিকতার হলে নারী-পুরুষ সাংসদদের জড়িয়ে বডি শেমিং করে। জামায়াতের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
এর আগে গত ৩১ মার্চ বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে আমির হামজার মন্তব্যের প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ‘আমিরহামজা* জামায়াতের,দুঃখ’
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: