• ঢাকা
  • রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

জামায়াত সরকারকে শান্তিপুর্ণ ভাবে দেশ চালাতে দিতে চায়না -খোন্দকার নাসিরুল ইসলাম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪১ এএম;
জামায়াত সরকারকে শান্তিপুর্ণ ভাবে দেশ চালাতে দিতে চায়না -খোন্দকার নাসিরুল ইসলাম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

”জামায়াত ইসলামকে স্বৈরাচারের দোসর উল্লেখ করে কেন্দ্রিয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খেন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, স্বৈরাচার ও তাদের দোসরেরা এক হয়েছে, তারা মানুষকে শান্তিতে থাকতে দিতে চায়না। দেশে যতো অন্যায় অপকর্ম হচ্ছে তা জামায়াত করছে, কিন্তু দোষ চাপাতে চাইছে বিএনপির ওপরে। তারা সরকারকে শান্তিপুর্ণভাবে দেশ চালাতে দিতে চায়না।” 

আওয়ামীলীগ সরকারের আমলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেলজানি গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও লুন্ঠনের শিকার হয়ে নির্যাতিত এক পক্ষের ১০৫ পরিবারের সদস্যদের ঘরে ফেরার ঘটনায় শুক্রবার (২২মে ২০২৬) বাদ জুম্মা সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।

বোয়ালমারীর উপজেলা এবং ইউনিয়ন বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে জানিয়ে খন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন, আওয়ামীলীগে থেকে যারা সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন করতো, তারা এখন জামায়াতের সাথে মিলে একই কাজ করছে। সরকার বদলালেও অত্যাচারীরা এখনো জামায়াতে ভর করে সক্রিয় রয়েছে। তিনি হুসিয়ার করে দিয়ে বলেন, সাধারণ মানুষের ওপর নির্যাতন হতে দেয়া হবে না।

খোন্দকার নাসিরুল ইসলাম আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এখন ক্ষমতায়, কোথাও কোনো পর্যায়ের সন্ত্রাসী কার্যক্রমকে আমরা পাত্তা দেবো না। সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের ব্যাপারে বর্তমান সরকারের জিরো ট্রলারেন্স, তাই কোনোভাবে এগুলো হতে দেয়া যাবে না।
ময়না ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি)র সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন হেলিমের সভাপতিতে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো: ফারুক হোসেন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইউপি সদস্য মো: আলাউদ্দিন মাতুব্বর, মো: গোলাম সরোয়ার মোল্লা, মো: হাফিজার রহমান মোল্লা, মো: সিহাব প্রামানিক প্রমুখ। 
প্রত্যাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল ইসলাম মিন্টু। 

অতীতের স্মৃতিচারণ করে ক্ষতিগ্রস্ত ও স্থানীয়রা বলেন, আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে স্থানীয় দুই নেতা সাধারণ মানুষকে জিম্মি করে রাখতো। তাদের মতানুসারে না চলায় ১০৫টি পরিবারের ওপর হামলা চালিয়ে সর্বস্ব লুটে নেয়। এরপর থেকে অনেকেই বাড়ী ঘরে ফিরতে পারছিলো না, যারা পট পরিবর্তনের পরে নিজ ঘরে ফিরেন। সম্প্রীতি সমাবেশ করে তারা আগামীতে বিএনপির নীতিতে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতি পূরণ দিতে হবে বলেও হুশিয়ারী দেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন