• ঢাকা
  • সোমবার, ২৪ আগষ্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী এমপির প্রতিনিধিত্ত্ব করবেন রকিবুল ইসলাম রিপন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১০ পিএম;
ফরিদপুর-১ আসনে সংরক্ষিত নারী এমপির প্রতিনিধিত্ত্ব করবেন রকিবুল ইসলাম রিপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন।
সোমবার (২৪ আগস্ট) হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক চিঠিতে কে এম রকিবুল ইসলাম রিপনকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার যোগাযোগ ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের জন্য কে এম রকিবুল ইসলাম রিপনকে ফরিদপুর-১ আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে কে এম রকিবুল ইসলাম রিপন দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করে আসছেন। তার দাবি, বিগত সরকারের আমলে তিনি রাজনৈতিকভাবে নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক রাজনৈতিক মামলার আসামিও হয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার মানুষের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে এবং এলাকার মানুষের পাশে থাকতে সর্বোচ্চ চেষ্টা করব।”
চিঠির অনুলিপি ফরিদপুরের জেলা প্রশাসক এবং মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন