• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রেফতার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ এএম;
ফরিদপুরে ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম মজনুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাস পোড়ানো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি যাত্রীবাহী বাস পোড়ানোর মামলায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন