• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

মহম্মদপুর আমিনুর রহমান কলেজে বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৩ পিএম;
মহম্মদপুর আমিনুর রহমান কলেজে বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত 

মাগুরা জেলা প্রতিনিধি :

 

​মাগুরা মহম্মদপুরের অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 'আমিনুর রহমান কলেজ'-এ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বর্ণাঢ্য ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মূল স্লোগান ছিল: "জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার পথে তোমাদের স্বাগতম"।

​পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পিরচালনা পরিষদের সভাপতি মো: তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন কলেজের অন্যতম ফাউন্ডার, স্থানীয় বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান কাবুল, মোঃ ফারুক রেজা লেলিন, সদস্য,পরিচালনা পরিষদ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান। 

​অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানের  উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে ছিলো:

* ​কলেজের সার্বিক কার্যক্রম ও নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান।

* ​শিক্ষকদের সাথে পরিচয় পর্ব।

* ​কলেজের বিভিন্ন ক্লাবে যোগদানের সুযোগ সম্পর্কে অবহিতকরণ।

* ​শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

অতিথিরা তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন। তাঁরা শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার এবং নিজেদের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

​অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল। তাঁরা কলেজের পরিবেশ ও সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ হন এবং তাঁদের শিক্ষা জীবন শুরু করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন