সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন খোন্দকার নাসিরুল ইসলাম
মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-১ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হেলেন জেরিন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন অত্র আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
রবিবার (১৪ জুন ২০২৬) দুপুরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ফরিদপুর-১ আসনের অন্তর্ভুক্ত মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
এ সময় মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিকসহ বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে উভয় নেতা এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা এ সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- সংরক্ষিত* মহিলা,সংসদসদস্য
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: