• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. উৎসব / দিবস

পঞ্চগড়ে ‘সবুজ আন্দোলন’-এর নিজস্ব অর্থায়নে  এতিম ও দুঃস্থের মাঝে ঈদ উপহার বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৩ এএম;
পঞ্চগড়ে ‘সবুজ আন্দোলন’-এর নিজস্ব অর্থায়নে  এতিম ও দুঃস্থের মাঝে ঈদ উপহার বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি :

 

পরিবেশ রক্ষার পাশাপাশি মানবিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো পঞ্চগড়ের পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘পঞ্চগড় সবুজ আন্দোলন’। সংগঠনের নিজস্ব অর্থায়নে শতাধিক এতিম শিক্ষার্থী ও দুঃস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ চত্বরে জাঁকজমকপূর্ণভাবে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনটি অসহায় মানুষদের পুষ্টি ও আনন্দের কথা মাথায় রেখে দুই ধরনের বিশেষ উপহার প্যাকেজ প্রদান করেছে চাল, ডাল, সেমাই, চিনি, দুধ, সাবান, আলু, পেঁয়াজ ও রসুন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী থ্রি-পিস, বোরকা, জামা, পাঞ্জাবি ও জুতো।

বিশেষভাবে উল্লেখ্য যে, অনেক এতিম শিক্ষার্থীকে সরাসরি দোকানে নিয়ে গিয়ে তাদের নিজেদের পছন্দমতো পোশাক কিনে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যারা অনুষ্ঠানে আসতে পারেননি, তাদের বাড়িতে উপহার পৌঁছে দিয়েছেন সংগঠনের কর্মীরা।

উপহার বিতরণকালে সংগঠনের সভাপতি মোঃ রসুল বকস মানিক বলেন, "প্রতিষ্ঠালগ্ন হতে আজ পর্যন্ত আমাদের এই সংগঠন সরকারি, বেসরকারি বা কোনো দাতা ব্যক্তি হতে অনুদান পায়নি। সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যদের নিজস্ব অর্থায়নেই আমাদের সকল জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।"

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত হলেও অসহায় মানুষের আর্তনাদ দেখে আমরা শুধু পরিবেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারিনি। আমরা বর্তমানে অনেক এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি এবং আমাদের এই মানবিক সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল্লাহ আল মামুন,  ডাঃ মোঃ আব্দুল হাই এবং  মোঃ মোমিনুর ইসলাম বাবু এছাড়াও  স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সবশেষে সংগঠনের পক্ষ থেকে সকল মানবিক ও পরিবেশবাদী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন