• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. উৎসব / দিবস

পঞ্চগড়ের বানিজ্যিক রাজধানী জগদল বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম;
পঞ্চগড়ের বানিজ্যিক রাজধানী জগদল বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত 

পঞ্চগড় প্রতিনিধি:

 

পঞ্চগড়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সদর উপজেলার জগদল বাজারের বনিক সমিতি পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে মোট ২,০১৫ জন ভোটারের মধ্যে ১,৯১০ জন ব্যবসায়ী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এম এ মানিক খান ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর হোসেন দুলু পেয়েছেন ৫১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোকছেদ আলী পেয়েছেন ৪৫৯ ভোট।

এছাড়া বিশাল ব্যবধানে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানাউল্লাহ। তিনি ৯৪৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফিরোজ পেয়েছেন ৬৯১ ভোট।
এছাড়া মোজাফফর হোসেন টিওবয়েল প্রতীকে ৯৪৮ ভোট পেয়ে সহ সভাপতি, মাহামুদুল হাসান রাকিব উড়োজাহাজ প্রতীক ১২৪৪ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক, হারুন অর রসিদ খেজুর গাছ প্রতীকে ১০২৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক, ফরহাদুজ্জামান তালা চাবি প্রতীকে ৯৮৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক, জাকির হোসেন ফুটবল প্রতীকে ৯৮২ ভোট পেয়ে ক্রিড়া সাহিত্য, সাংস্কৃতি ও প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান স্থানীয় ব্যবসায়ীরা। জগদল বাজারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও আধুনিক করতে নতুন কমিটি কার্যকরী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাজারের সাধারণ ব্যবসায়ীরা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন