বোয়ালমারীতে ওয়ার্ড জামায়াতের সাথে মতবিনিময় করলেন ড. মো: ইলিয়াস মোল্লা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে ওয়ার্ড জামায়াত কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য ড. মো: ইলিয়াস মোল্লা।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াত ইসলামের সর্বস্তরের নেতা কর্মী ও স্থানীয় সাধারণ জনতার সাথে মতবিনিময় করেছেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা।
শুক্রবার (২১ আগষ্ট ২০২৬) বাদ মাগরিব উপজেলার ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মতবিনিময় সভাটি বেলজানী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়না ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: আবু জাফর সিদ্দিকী।
স্থানীয় জামায়াত নেতা, ময়না ইউনিয়ন জমায়েতের তত্বাবধায়ক মো: কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি ড. মো: ইলিয়াস মোল্লা অত্যন্ত ধৈর্যের সাথে কর্মীদের কথা শোনেন এবং এলাকার নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামাত নেতা মো: আবু জাফর সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মো: ফরিদুজ্জামান মোল্লাসহ আরও অনেকে । ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন সাইমুম শিল্পগোষ্ঠীর সদস্য মো: সাব্বির হোসেন। বেলজনী-চরবর্নি গ্রাম সংলগ্ন বিলের জলাবদ্ধতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংসদ সদস্য আশ্বাস দিয়েছেন অচিরেই তিনি এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবেন। খরসূতী ঈদগাহ থেকে খরসূতী কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে পাকা করনের জন্য এলাকাবাসী জোড় দাবী জানান। এ ছাড়া বেলজানী চরপাড়া রাস্তাটি পাকা করনসহ, মাদক বিরোধী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসার (অব:) মো: আবুল কালাম আজাদ, স্থানীয় বর্ষিয়ান ব্যক্তিত্ব মো: মোফাজ্জল মোল্লা, উপসহকারী কৃষি কর্মকর্কা (অব:) মোফাজ্জল হোসেন, মো: ধলামিয়া মোল্লা প্রমুখ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: