• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. গণমাধ্যম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৫ পিএম;
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঢাকা:

 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি এবং বাসসের প্রধান বার্তা সম্পাদক মুরসালিন নোমানী।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা পর্যায়ের সংবাদ সংগ্রহ ও পরিবেশনে পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার কৌশল এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন