• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পটুয়াখালীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৪ পিএম;
পটুয়াখালীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:


দেশব্যাপী নৈরাজ্য এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকা থেকে জেলা শ্রমিক দলের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে পটুয়াখালী সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলার জাতীয়তাবাদী শ্রমিক দল এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিল শেষে লঞ্চঘাট চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দেশজুড়ে যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। শান্তিপূর্ণভাবে এই সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনের নির্ধারিত কর্মসূচি সমাপ্ত হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন