পটুয়াখালীর গলাচিপায় তিন ইউপি চেয়ারম্যান স্ব-পদে পুনর্বহাল
লিটু দেবনাথ, পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় তিন ইউপি চেয়ারম্যানকে স্ব-পদে পুনর্বহাল করা হয়েছে।
সদর ইউনিয়ন, আমখোলা ইউনিয়ন এবং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ওপর আরোপিত পূর্ববর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন— গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু, আমখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মনির এবং কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের এই পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর ফলে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
দায়িত্ব ফিরে পাওয়ার পর সংশ্লিষ্ট চেয়ারম্যানরা এলাকার উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক কাজ আরও গতিশীলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয় জনগণের মধ্যেও এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, এতে করে স্থগিত থাকা উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- পটুয়াখালীর* গলাচিপায়,তিনইউপি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: