• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ক্যালেন্ডার আপলোডের সময় বাড়ল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫০ এএম;
মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ক্যালেন্ডার আপলোডের সময় বাড়ল

দেশের মাধ্যমিক বিদ্যালয়সমূহের বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ‘ডিএমএস’ অ্যাপে আপলোডের সময়সীমা আগামী ১২ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য প্রণীত ফ্রিকোয়েন্সিভিত্তিক বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ডিজিটাল মনিটরিং সিস্টেম (ডিএমএস) অ্যাপে আপলোড করতে হবে। পূর্বে জারি করা ১৩ জানুয়ারির নির্দেশনার ধারাবাহিকতায় এ সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এছাড়া যেসব কর্মকর্তা এখনও তাদের বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অ্যাপে আপলোড করেননি, তাদের আগামী ১২ মার্চের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়মিত পরিদর্শন কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন