বোয়ালমারী উপজেলার সব ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অধীনস্থ বিএনপি নবগঠিত সব কয়টি(দশটি) ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২১ আগস্ট) রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা বিএনপির পক্ষ থেকে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে পাঠানো চিঠিতে এই নির্দেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই মর্মে অবহিত করা যাচ্ছে যে,বোয়ালমারী উপজেলা আওতাধীন নবগঠিত বিএনপির সকল ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীত নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নোটিশের অনুলিপি ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত ও সাবেক সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এর কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, কিছু অসংগতির কারণে সাময়িকভাবে শুধু মাত্র বোয়ালমারী উপজেলার সকল ইউনিয়ন কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: