• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পাঁচবিবিতে বিএনপির ঈদ পুনর্মিলনী,সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৫ পিএম;
পাঁচবিবিতে বিএনপির ঈদ পুনর্মিলনী,সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান

‎দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 


‎"করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ", স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও প্রয়াত নেতাকর্মীদের সম্মাননা প্রদান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (‎৬ই জুন ২০২৬) দুপুরে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা  করা হয়। 
‎এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নাজমুল হক।

‎ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের, বাগজানা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

‎আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকিসহ আরো অনেকেই।

‎অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করতে দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা এবং প্রয়াত নেতাকর্মীদের সম্মাননার আয়োজনকে সাধুবাদ জানান। সেই সাথে সংগঠনকে আরও শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান।

‎বাগজানা ইউনিয়ন বিএনপি'র সভাপতি নাজমুল হক জানান, ঈদ পুনর্মিলনীর মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে সংবর্ধনা এবং দলের প্রয়াত ৪০ জন নেতাকর্মীর অবদান স্মরণে তাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদানের লক্ষ্যেই মূলত: এই আয়োজন করা হয়েছে। আগামীতে এ যাত্রা অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেত্রী, নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন