• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৯ পিএম;
সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মো. সিরাজ মোল্যা (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার সিরাজ মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি মিনহাজদিয়া গ্রামের মৃত আবুল হাসেম মোল্যার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাজ মোল্যাকে এলাকায় বিশৃঙ্খলা করার পায়তারা করে আসছিল। খবর পেয়ে মিনহাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সিরাজকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন