• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১১ পিএম;
ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। এতে ক্ষুব্ধ হয়ে স্যার কিয়ার স্টারমারকে ‘লুজার’ বা পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করার জন্য বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

স্যার কিয়ের স্টারমার বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।’

এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।

এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল।’

স্যার কিয়ার স্টারমারকে ‘লুজার’ বা পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বন্ধুদের সঙ্গে এক ব্যক্তিগত নৈশভোজে আলাপকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চরম বিরক্তি প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহের মধ্যে আয়োজিত এক ডিনারে স্টারমার সম্পর্কে এমন অবমাননাকর শব্দ ব্যবহার করেন ট্রাম্প।

প্রতিবেদনে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, স্টারমারকে লুজার বলতে শুরু করেছেন ট্রাম্প। তিনি মনে করেন স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে।

গত জুলাই মাসেও স্টারমারের পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসা করেছিলেন ট্রাম্প। এমনকি তাকে একজন ‘উইনার’ বা বিজয়ী হিসেবেও বর্ণনা করেন। তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন