• ঢাকা
  • শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

আত্রাইয়ে যুবদল নেতার মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ এএম;
আত্রাইয়ে যুবদল নেতার মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ

মোঃ নাসির উদ্দীন (আত্রাই) নওগাঁ প্রতিনিধি :

 

জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম’র মমতাময়ী  মাতা  আনোয়ারা বেগম বার্ধক্য জনিত অসুস্থতায় ২১শে মে (বৃহস্পতিবার ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আনুমানিক বিকেল ৪.১৫ মিনিটে  ইন্তেকাল করেন। 

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলমের মমতাময়ী মা এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,আত্রাই উপজেলা বিএনপি।

মরহুমার  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও

নওগাঁ-৬ ( আত্রাই-রাণীনগর ) আসনের সংসদ সদস্য  শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এ মৃত্যুতে আমি মরহুমার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

তিনি একজন সৎ, নিষ্ঠাবান রত্নগর্ভা মা ছিলেন এবং  সমাজে ভাল একজন মানুষ  হিসেবে সুপরিচিত ছিলেন। তার  কর্তব্যনিষ্ঠা পার্দাশীলতা যে সাক্ষ্য রেখে গেছেন তা চীর স্মরণীয় । তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও পরোপকারী। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপি র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সখিদার বলেন,

দোয়াকরি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের কে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আমি মরহুমার  রুহের মাগফেরাত কামনা করছি।  বিএনপি নেতা আব্দুল মান্নান সরদার এবং আব্দুল  জলিল চকলেট বলেন 

শোক সন্তপ্ত পরিবারের সদস্য বর্গ ও আত্মীয় স্বজন, গুণগ্রাহী, ও  শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন