• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৮ পিএম;
মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​মাগুরা জেলা প্রতিনিধি:

 

মাগুরার মহম্মদপুর কাজী সালিমা হক মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও স্মৃতিকাতর পরিবেশে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে এস. এম. ইউনূস আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
​‘নতুনের আগমন ও পুরোনোর বিদায়’—এই আবহকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে একাদশের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একই সাথে বিদায়ী শিক্ষক-শিক্ষিকা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভকামনা জ্ঞাপন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সার্বিক সহযোগিতায় পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
​অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলেও বিশেষ রাজনৈতিক ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মৈমুর আলী মৃধা, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ এবং আখতারুজ্জামান বিল্লাহসহ স্থানীয় সুধীবৃন্দ।
​আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে পথচলার আহ্বান জানান। একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথচলায় সমৃদ্ধি ও সফলতা কামনা করে তাদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন