• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

ফরিদপুরের সাংস্কৃতিক কর্মী আলো মন্ডল আর নাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৮ পিএম;
ফরিদপুরের সাংস্কৃতিক কর্মী আলো মন্ডল আর নাই

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুর শহরের সিংপাড়া রথখোলা এলাকার পরিচিত মুখ বিশিষ্ট্য  কণ্ঠশিল্পী ও নাট্যকার আলো মন্ডল পরলোকগমন করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের স্পেশাল নূর ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলো মন্ডলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
তাঁরা প্রয়াত আলো মন্ডলের আত্মার শান্তি কামনাব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কণ্ঠশিল্পী ও নাট্যকার হিসেবে আলো মন্ডল ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে একজন নিবেদিত সাহিত্য সেবির প্রস্থান ঘটল।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন