• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৯ পিএম;
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

পটুয়াখালী জেলা প্রতিনিধি :


পটুয়াখালীর মির্জাগঞ্জে বিষধর সাপের কামড়ে সেজুতি ঘরামী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেজুতি ঘরামী ওই গ্রামের বিরাংশু ঘরামীর মেয়ে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে খাটের ওপর বসে পা ঝুলিয়ে রেখেছিল সেজুতি। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তার পায়ে ছোবল দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে সেজুতিকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনরা তাকে দ্রুত বরিশালের উদ্দেশে নিয়ে রওনা হলে পথিমধ্যেই শিশুটির মৃত্যু হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন