ফরিদপুরে ছাত্রলীগ নেতা সিয়াম পুনরায় গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরে ছাত্রলীগ নেতা সিয়ামকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ।
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়াম (২২)কে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে শহরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সিয়াম ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা। তিনি মোস্তাফিজুর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, কোতোয়ালী থানায় ভাঙচুর সংক্রান্ত একটি মামলায় এর আগে গ্রেফতার হয়ে সিয়াম জেলা কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। তবে জামিনে বের হওয়ার পর আবারও এলাকায় আধিপত্য বিস্তার ও সংঘবদ্ধ হওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
সর্বশেষ একটি মারামারিতে অংশ নিচ্ছে সিয়াম, এমন খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এবং তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে মারামারি, ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, “সাম্প্রতিক ঘটনায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুরে* ছাত্রলীগ,নেতা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: