বিএনপির নব নির্বাচিত এমপিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ফুলেল শুভেচ্ছা
দিনাজপুরের ৪ খানসামা-চিরিরবন্দর আসনের নব নির্বাচিত এমপি আখতারুজ্জামান মিয়াকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন, খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বর্তমান সহ-সভাপতি) গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্। এ নিয়ে উপজেলা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।
রবিবার ২২ ফেব্রুয়ারি খানসামা উপজেলার পাকেরহাট সরকারি কলেজে ইফতার মাহফিলের আয়োজন করেন খানসামা উপজেলা বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত এমপি আখতারুজ্জামান মিয়া।সেই প্রোগ্রামে নব-নির্বাচিত এমপিকে স্ব শরীরের উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও আংগারপাড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। আওয়ামী লীগের সভাপতির সাথে বিএনপির নব নির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা দেওয়ায় নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। এরপর এ ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
সমালোচনা করে অনেকে বলেছেন, বিএনপি মূলত আওয়ামী লীগের পুনর্বাসনের কর্মসূচি হাতে নিয়েছে।
স্থানীয় বিএনপির অনেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন,খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আংগারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহসহ বিভিন্ন নেতাকর্মীর অত্যাচারে গত ১৭ বছর বিএনপি নেতাকর্মীরা এলাকায় থাকতে পারে নাই । যেসব নেতা অতীতে বিএনপির কর্মীদের নির্যাতনের সঙ্গে জড়িত- তারাই প্রকাশ্যে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম বিএসসি বলেন, খানসামা উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি ও আংগারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহ গতকাল আখতারুজ্জামান মিয়া এমপির ইফতার মাহফিলে দলীয় হিসেবে ফুলের শুভেচ্ছা জানায়নি। ইউনিয়ন পরিষদ সরকারের অংশ হিসেবে এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়েই তিনি সেখানে এসেছেন। ওনি যদি শুধুই আওয়ামী লীগের সভাপতি থাকতো তাহলে আলোচনা সমালোচনা হতো এখানে সমালোচনার প্রশ্নেই আসে না। এই সমালোচনা সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই আমি মনে করি। আওয়ামীলীগ সরকারের আমলে আমাদেরও চার জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলো তারাও এভাবে করে চলছে।চেয়ারম্যানে এলাকায় এমপি আখতারুজ্জামান মিয়া আসছে তাই তারা ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানাইছে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে নব নির্বাচিত এমপি আখতারুজ্জামান মিয়ার মুঠো ফোনে দিলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য,ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর -০৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- বিএনপির* নব,নির্বাচিত
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: