অভিবাসী ভিসা আবেদন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা মার্কিন দূতাবাসের
দৈনিক পুনরুত্থান ;
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম;
সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
আজ রবিবার (৩১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
দূতাবাস জানায়, আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।
দূতাবাস আরো জানায়, বিস্তারিত জানতে আমাদের ‘ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি’-তে গিয়ে ‘অভিবাসী ভিসা ক্যাটাগরি’ দেখুন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: