• ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

Advertise your products here

  1. গণমাধ্যম

বোয়ালমারীতে প্রবীন সংবাদপত্র ব্যবসায়ী প্রয়াত হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩০ পিএম;
বোয়ালমারীতে প্রবীন সংবাদপত্র ব্যবসায়ী প্রয়াত হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে বিশিষ্ট্য গণমাধ্যম কর্মি এমএম জামানের পিতা প্রবীন সংবাদপত্র সেবী প্রয়াত হাবিবুর রহমানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভির্যের সাথে পালিত হয়েছে। 

শুক্রবার (২৬ জুন ২০২৬) বাদ জুম্মা উপজেলার গুনবহা ইউনিয়নের কামার গ্রামে তাঁর নিজ বাড়ি ও ছোলনা ছালামিয়া মাদ্রাসা গোরস্থান মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় ।  দোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মরহুম হাবিবুর রহমান বোয়ালমারী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঢাকার ডাকের বোয়ালমারী প্রতিনিধি এম এম জামানের পিতা। তিনি দীর্ঘদিন সংবাদপত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় যথেষ্ঠ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি একজন নিরহংকার ও ধার্মিক ব্যক্তি ছিলেন।  উল্লেখ্য, ২০২০ সালের ২৪ জুন বার্ধক্যজনিত কারণে তিনি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুম হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁর বেদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন