লালমনিরহাট জেলা মহিলাদলের সহ-সভাপতি শেলী বেগম দলীয় পদ থেকে অব্যাহতি
খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি :
দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতিগত আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি শেলী বেগমকে দলীয় পদ থেকে, অব্যাহতি দেওয়া হয়েছে ।
গত ৮ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজী ও সাধারণ সম্পাদক এ্যাডঃ আঞ্জুমান আরা শাপলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, তাকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ, সকল পৰ্য্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়।
এ বিষয়ে যাদের অবগতি করা হয়েছে তাঁরা হলেন:
১। সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, লালমনিরহাট জেলা।
২। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, লালমনিরহাট জেলা।
৩। অফিস কপি, বরবার প্রেরণ করা হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: