বর্জ্য থেকে বিদ্যুতে খরচ ২৫ টাকা ইউনিট, ‘সুফলও দেখতে হবে’ -প্রতিমন্ত্রী নুরুল হক নুর
লিটু দেবনাথ, পটুয়াখালী :
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানোর বিষয়টিও হিসাবের মধ্যে আনতে হবে।
গতকাল রোববার বেলা ১টার দিকে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমিনবাজার থেকে বিদ্যুৎ উৎপাদনে ২৫ টাকা পার ইউনিট খরচ পড়বে। সেখানে ৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে—এটা নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। সোশ্যাল
মিডিয়া একটি ওপেন প্ল্যাটফর্ম। এখানে যে কেউ লিখতে পারে, মতামত দিতে পারে।’
নুর আরো বলেন, ‘আমার সকলের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ থাকব
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: