• ঢাকা
  • শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতার ওপর হামলা, ডিম নিক্ষেপে উত্তেজনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৯ পিএম;
ঝিনাইদহে জুমার নামাজ শেষে এনসিপি নেতার ওপর হামলা, ডিম নিক্ষেপে উত্তেজনা

নজরুল ইসলাম আলীম:

 

ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকা ঘিরে এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একটি পক্ষ “ভুয়া ভুয়া” স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী-কে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ ওঠে।এনসিপি নেতাদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেন, “ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় কয়েকজন রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মাঠের রাজনীতিতে উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিভিন্ন জেলায় সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। ঝিনাইদহের এ ঘটনাও সেই অস্থির রাজনৈতিক বাস্তবতারই আরেকটি প্রতিফলন বলে মনে করছেন তারা।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন