• ঢাকা
  • বুধবার, ০৪ ফেরুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

পঞ্চগড়ে আওয়ামী শ্রমিক সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১২ পিএম
পঞ্চগড়ে আওয়ামী শ্রমিক সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী ২০২৬)  পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকার মালিক ও শ্রমিকদের একটি মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

ব্যারিস্টার নওশাদ জমির নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সুনাম বিশ্ব দরবারে উজ্জ্বল রাখায় শ্রমিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতিতে পঞ্চগড়-১ আসনের বিভিন্ন শ্রমিক সংগঠনের আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন তিনি। 

 

 

দৈনিক পুনরুত্থান / মাহামুদুল ইসলাম জয়

এ সম্পর্কিত আরও পড়ুন