• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৯ পিএম;
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

​বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (৩ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা মিনি হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​এ কে এম রায়হানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), আলফাডাঙ্গা
​সোহেল সারোয়ার, অফিসার ইনচার্জ (ওসি), আলফাডাঙ্গা থানা
​রেজওয়ান আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড
​রবিউল হক (রিপন), সভাপতি, আলফাডাঙ্গা পৌর বিএনপি
​মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি
​ইসরাফিল মোল্লা, সাংগঠনিক সম্পাদক, আলফাডাঙ্গা পৌর বিএনপি
​প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, "এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত আনন্দ ও গর্বের। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।" তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
​প্রধান বক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।" তিনি তরুণদের সততা, নিষ্ঠা ও উচ্চশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকবৃন্দ শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন