• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. রাজনীতি

হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ স্ট্যাটাস ভাইরাল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম;
হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ স্ট্যাটাস ভাইরাল

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ওয়াক আউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। অধিবেশন চলাকালে তীব্র বাকবিতণ্ডা ও প্রতিবাদের জেরে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন (ওয়াক আউট)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ থেকে বের হওয়ার পর বিকাল প্রায় ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Get out Chuppu’।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত।

তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চকণ্ঠে এর বিরোধিতা করেন। পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান।

পরে রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও তারা বসে থেকে প্ল্যাকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করার পরও বিরোধীরা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াক আউট করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো সংসদে বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়া নিয়ে আগে থেকেই আপত্তি তুলেছিল।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন