• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. শিক্ষা

বোয়ালমারীর সাতৈর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার নাজমুল ইসলাম


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম;
বোয়ালমারীর সাতৈর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোন্দকার নাজমুল ইসলাম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এডহক কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন উদীয়মান যুবনেতা খোন্দকার নাজমুল ইসলাম। 

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬)  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়। 

সদ্য অনুমোদিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খোন্দকার নাজমুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলামের সুযোগ্য পুত্র। তিনি একজন কম্পিউটার  ইঞ্জিনিয়ার (আইটি)।

কমিটির সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ আয়ুব আলী, অভিভাবক সদস্য মো. সেলিমুল হক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইয়াকুব আলী চৌধুরী।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা এস.আর.ও নং-৭৩-আইন/২০২৪-এর ৬৮(১) ধারা অনুযায়ী গঠিত এডহক কমিটি অফিস আদেশের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন